সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান মুনসুর আহমেদ। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মুনসুর আহমেদ ১৯৮৬ ও ১৯৯১ সালের নির্বাচনে দুইবার সাতক্ষীরা-৪ আসনের এমপি নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
সূত্র : বিডিনিউজ